Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে ১০টি মোষ উদ্ধার করল পুলিস

ইসলামপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে ১০টি মোষ উদ্ধার করল পুলিস
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: চুরির ২৪ ঘন্টার মধ্যে ইসলামপুর থানার গোপালপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে থেকে দশটি মোষ উদ্ধার করল রানিতলা থানার পুলিস। আইনি প্রক্রিয়া শেষে মোষগুলিকে মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। রানিতলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রানিতলা থানার চর মনসুরপুরে নজরুল শেখের বাথান থেকে দশটি মোষ চুরি হয়ে যায়। ওইদিন বিকেলে নজরুল শেখ রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রানিতলা থানার পুলিস তদন্তে নেমে ইসলামপুর থানার গোপালপুর থেকে মহিষগুলি উদ্ধার করে। রানিতলা থানার এক পুলিস আধিকারিক বলেন, মোষগুলি গোপালপুরের বাসিন্দা লালচাঁদ শেখের একটি পরিত্যক্ত বাড়িতে রাখা ছিল। সোর্স মারফত খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে বাড়ির মালিক লালচাঁদ শেখ পলাতক।
Advertisement
সম্পর্কিত সংবাদ