সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির ৪০তম বর্ষ উদযাপন ও ১৮ তম দ্বিবার্ষিক সাধারণ সভা হল রবিবার। শহরের ডরমেটরি হলঘরে সভাটি হয়। সভার আগে সকালে সংগঠনের সদস্যরা শোভাযাত্রা করেন। সংগঠনের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে টার্মিনাস এলাকা ঘুরে ডরমেটরিতে শেষ হয়। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ও ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সভাপতি কানাইয়ালাল বেথরা উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, সভার মাধ্যমে ৪৩ জনের নতুন কমিটি হয়েছে। আমি ফের সাধারণ সম্পাদক হয়েছি। সভাপতি হয়েছেন সমর দাস। পথ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ৪ জনকে হেলমেট দেওয়া হয়েছে।



