সংবাদদাতা, বহরমপুর: চা পান করে বাড়ি ফেরার সময় বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম মুস্তফা শেখ(৭৪)। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার পূর্ব মণ্ডলপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাইকটি পুলিস আটক করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাড়ার একটি চায়ের দোকানে মুস্তফা চা পান করে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে বাইকটি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
Advertisement
ট্রেন থেকে পড়ে মৃত্যু: বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম অভয় মণ্ডল(৫৮)। বাড়ি সূতির লোকাইপুরে। গত ৬ নভেম্বর বীরভূম জেলার রাজগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, কলকাতায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন অভয়বাবু। গত ৬ নভেম্বর সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারের দাবি, রাজগ্রাম স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেন থেকে তিনি পড়ে যান। রেল পুলিস উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পরিবারের লোকজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করে আনেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। গত সাতদিন সেখানেই চিকিৎসা চলছিল।