Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে আর্থিক প্রতারণায় দুই অভিযুক্তের পুলিস হেফাজত

ইসলামপুরে আর্থিক প্রতারণায় দুই অভিযুক্তের পুলিস হেফাজত
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: আর্থিক প্রতারণা মামলায় দুই অভিযুক্তকে হেফাজতে নিল পুলিস। এক বছর আগে ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায় পোল্ট্রি মুরগির ফার্মে টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের প্রচুর মুনাফা দেওয়া হবে। এমন লোভ দেখিয়ে গুঞ্জরিয়া এলাকার বহু মানুষের কাছ থেকে প্রচুর টাকা তোলে অভিযুক্তরা। কিন্তু পরে কাউকেই টাকা ফেরত দেয়নি। বিনিয়োগকারীরা টাকার জন্য চাপ দিতে থাকলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর পুলিসে অভিযোগ হয়। তবে এতদিন পুলিস কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। সম্প্রতি দুই অভিযুক্ত ইসলামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে। সোমবার কোর্ট থেকে পুলিস দুই অভিযুক্তকে হেফাজতে নেয়। 
Advertisement
আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, অর্থিক প্রতারণায় অভিযুক্ত জাহাঙ্গির আলম ও ফাইজান সরওয়ার কয়েকদিন আগেই আদালতে আত্মসমর্পণ করেছে। এদিন পুলিস তাদেরকে হেফাজতে নিয়েছে। পুলিস ১৪ দিনের হেফাজতের আবেদন করেছিল বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিস জানিয়েছে, বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে।
সম্পর্কিত সংবাদ