Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ার বিরুদ্ধে মরিয়া সুনীলরা

আইএসএলের প্লে-অফের লড়াইয়ে মুম্বই সিটিকে পাঁচ গোলের মালা পরিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু এফসি।

গোয়ার বিরুদ্ধে মরিয়া সুনীলরা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের প্লে-অফের লড়াইয়ে মুম্বই সিটিকে পাঁচ গোলের মালা পরিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠ কান্তিরাভায় সুনীলদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে পিটার ক্র্যাটকির ছেলেরা। এবার সেমি-ফাইনালে বিএফসি’র সামনে এফসি গোয়া। লিগ পর্বে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে মানোলো মার্কুয়েজ-ব্রিগেড। তাই শেষ চারের লড়াইয়ে ফিরতি পর্বে হোম ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। তবে বুধবার প্রথম লেগে ঘরের মাঠে জিতে গোয়ার উপর চাপ বজায় রাখতে মরিয়া বেঙ্গালুরু। উল্লেখ্য, গ্রুপ পর্বে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে তিন গোলে জয় পেয়েছিল গোয়া। ফিরতি পর্বের লড়াই শেষ হয় ২-২ গোলে। বুধবার অবশ্য কান্তিরাভায় জয় ছাড়া কিছুই ভাবছে না বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা। তাঁর কথায়, ‘ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই দায়িত্ব নিয়েছিলাম। গ্রুপ পর্বে শুরুটা ভালো করেও মাঝপথে ধারাবাহিকতার অভাবে লিগ-শিল্ডের দৌড় থেকে ছিটকে যাই। তবে এবার ট্রফি জিততে মরিয়া। তার জন্য ঘরের মাঠে আমাদের ভালো ফল করতে হবে।’ গোয়া কোচ মানোলোর কথায়, ‘দুর্দান্ত মরশুম কেটেছে। এর শেষটা ভালো করতে চাই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ