নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিলায়েন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর কোনো স্পনসর ছাড়াই গতবার দেশের সর্বোচ্চ লিগ আয়োজন করেছিল ফেডারেশন। তবে আসন্ন মরশুমে ক্লাব জোটের হাত ধরে নয়া স্পনসর পেল আইএসএল। ২০২৬-২৭ মরশুমে জেএসডব্লু এমজি মোটরের সঙ্গে চুক্তিবদ্ধ হল দেশের শীর্ষ লিগ। এমজি ইন্ডিয়ান সুপার লিগ নামেই আয়োজিত হবে টুর্নামেন্ট। লোগোতেও থাকবে সংস্থার নাম। এবার আইএসএল শুরু ১০ অক্টোবর।



