Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু

ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে মায়াপুর ইসকনের উদ্যোগে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হল। রবিবার ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর মন্দির থেকে এই পরিক্রমা সাতটি ভাগে বিভক্ত হয়ে বের হয়। ৮ মার্চ শনিবার পরিক্রমা শেষ করে রবিবার সকালে সাতটি দলই ইসকন মন্দিরে ফিরে আসবে। সাতদিনব্যাপী এই পরিক্রমায় ভক্তরা নবদ্বীপ ধামের নয়টি দ্বীপের ৭২ কিলোমিটার পথ পরিক্রমা করবেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নয়দ্বীপ-অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নুদ্বীপ, মোদদ্রুম ও রুদ্রদ্বীপে তাঁরা যাবেন। পরিক্রমা চলাকালীন সাতদিন বিভিন্ন এলাকায় রাত্রিযাপনও করবেন ভক্তরা। দেশবিদেশের প্রায় ১৫ হাজার ভক্ত এই পরিক্রমায় অংশ নিচ্ছেন। ১৪ মার্চ শুক্রবার  শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাবতিথি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপিত হবে। একইদিনে রয়েছে বসন্ত উৎসব ও দোলপূর্ণিমা। ইসকনের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ অবধি ৩৫দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ