Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএসআই বিল: বিরোধিতায় চার বাঙালি বিজ্ঞানী

ইন্ডিয়ান স্ট্যাস্টিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিলের বিরোধিতা করে ভাটনগর পুরস্কার জয়ী চারজন বিজ্ঞানী কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন

আইএসআই বিল: বিরোধিতায় চার বাঙালি বিজ্ঞানী
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাস্টিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিলের বিরোধিতা করে ভাটনগর পুরস্কার জয়ী চারজন বিজ্ঞানী কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন। এঁরা চারজনই আইএসআইয়ের ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত অথবা আগে যুক্ত ছিলেন। অধ্যাপক প্রবাল চৌধুরী, অধ্যাপক দেবাশিস গোস্বামী ও অধ্যাপক পলাশ সরকার আইএসআইতে অধ্যাপনা করেন। অধ্যাপক রজত হাজরা অধ্যাপনা করেন নেদারল্যা঩ন্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সময়ে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার চারজনই পেয়েছেন। কেন্দ্রীয় সংখ্যাতত্ত্ব ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংকে পাঠানো একটি যৌথ চিঠিতে আইএসআই বিলের বিভিন্ন বিষয়ে আপত্তি তুলেছেন তাঁরা।  

Advertisement

বিলের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আইএসআইয়ের স্বশাসন ও মেধার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এই পরিবর্তনে, আইএসআইতে বিশ্বমানের যেসব গবেষণামূলক কাজ হয় সেসব ব্যাহত হবে বলেও আশঙ্কা করেছেন তাঁরা। আইএসআইয়ের কাউন্সিল তুলে সেই জায়গায় মনোনীত বোর্ড অব গভর্নরস যেভাবে গঠন করার কথা বলা হয়েছে, সেটাও ঠিক হয়নি। আইএসআই কাউন্সিলে আমলাসহ শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের যুক্ত করার উদ্যোগের বিরোধিতা করেছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ