নয়াদিল্লি: মাত্র ৩৮ বলে ১১৩। অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস নিশ্চিত করেছে ভারতের টি-২০ সিরিজ জয়। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ওপেনার। একই সঙ্গে মুকুটে যোগ হল আরও এক পালক। সতীর্থ ঈশান কিষানকে টপকে টি-২০ র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন শর্মাজি। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৭। ঝুলিতে ৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ঈশান নেমে গিয়েছেন তিনে। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচে খেলতে পারেননি ঈশান। তাঁর প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান (৮৮৩)। প্রথম দশে আছেন আরও দুই ভারতীয় ব্যাটার শ্রেয়স (নবম) ও তিলক (দশম)। টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন (৮৭৬ রেটিং পয়েন্ট)।



