Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসিএলের কয়লা চুরি ও রক্ষীদের উপর চড়াও, ধৃত 

ইসিএলের কয়লা চুরি ও রক্ষীদের উপর চড়াও, ধৃত 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: ইসিএলের কয়লা চুরি ও নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হওয়ার ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিস। ধৃতের নাম করণ পাসোয়ান। তার বাড়ি ডালুরবাঁধ এলাকায়। ধৃতকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পাণ্ডবেশ্বরে ইসিএলের রেল সাইডিংয়ে কয়লা চুরি করতে যায় ধৃত। 
ইসিএলের নিরাপত্তারক্ষীরা চুরিতে বাধা দিলে অভিযুক্ত তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ইসিএল কর্তৃপক্ষ পুলিসে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ