Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসিএলের কেবল চুরির অভিযোগে ধৃত ৩

ইসিএলের কেবল চুরির অভিযোগে ধৃত ৩
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: ইসিএলের কেবল চুরির ঘটনায় শনিবার অণ্ডাল থানার পুলিস অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজেশ  রুইদাস, প্রকাশ রুইদাস ও বুদ্ধ বাউরি। তাদের বাড়ি অণ্ডালের কাজোড়া গ্রামে। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে ইসিএলের মাধবপুর কোলিয়ারিতে কেবল চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ইসিএল পুলিসে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে ওই তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ