Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার লিস্টে নাম আছে? বাড়ি বাড়ি খোঁজ কবিতার

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাতিল ভোটারদের পাশে মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এলাকায় প্রচারের মাঝে খোঁজ নিচ্ছেন যাঁদের নাম বাদ গিয়েছে, ট্রাইবুনালে আবেদন করেছেন কি না।

ভোটার লিস্টে নাম আছে? বাড়ি বাড়ি খোঁজ কবিতার
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাগর রজক, মানিকচক: মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাতিল ভোটারদের পাশে মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এলাকায় প্রচারের মাঝে খোঁজ নিচ্ছেন যাঁদের নাম বাদ গিয়েছে, ট্রাইবুনালে আবেদন করেছেন কি না। যদি কেউ না করে থাকেন, তৎক্ষণাৎ আবেদনের ব্যবস্থা করছেন প্রার্থী। দল সবসময় পাশে থাকবে বলে পাড়ায় পাড়ায় আশ্বাস দিচ্ছেন তিনি।গত শনিবার মানিকচকে নির্বাচনি জনসভা থেকে বাতিল ভোটারদের ট্রাইবুনালে আবেদনে সহায়তার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে কবিতা রবিবার থেকে মানিকচকের বিভিন্ন প্রান্তিক এলাকায় প্রচারে বেরিয়ে প্রত্যেক বাড়িতে খোঁজ নিচ্ছেন ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। প্রয়োজনে মানিকচকে দলীয় কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের নথিপত্র পাঠিয়ে তৎক্ষণাৎ আবেদনের ব্যবস্থা করছেন।সোমবার মানিকচকের সোনাপুর এলাকায় প্রচার করেন কবিতা। সেখানেও বাতিল হওয়া ভোটারদের সামনে মমতার বার্তা তুলে ধরেন তিনি। বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন। কারও নাম বাতিল হবে না।  

Advertisement

মানিকচকে প্রায় ২৪ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবিষয়ে কবিতা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বাংলা দখলের জন্য বৈধ ভোটারদের নাম বাতিল করছে। তবে, তারা ভুলে গিয়েছে সামনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের মন্তব্য,এই সমস্ত অবৈধ ভোটারদের ভোটেই বাংলা দখল করেছে তৃণমূল। এবার পরিবর্তন আসন্ন। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে বৈধ ভোটারদের তালিকা তৈরি করছে।

সম্পর্কিত সংবাদ