নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ক্রিকেট দলের কোচ থাকছেন লক্ষ্মীরতন শুক্লাই। প্রশিক্ষকের জন্য তিনি ছাড়া আর কেউ আবেদন করেননি। খুব তাড়াতাড়িই লক্ষ্মীর নাম কোচ হিসেবে সরকারিভাবে ঘোষিত হবে। শোনা যাচ্ছে, বাংলার বোলিং ও ব্যাটিং কোচ হতে পারেন যথাক্রমে শন টেট ও সুরেন্দ্র ভাবে। বাংলার অনুর্ধ্ব দলের কোচিংয়ে দেখা যেতে পারে অনুষ্টুপ মজুমদারকে।



