Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মেট গালায় যাচ্ছেন অন্তঃসত্ত্বা দীপিকা?

মেট গালার লাল গালিচায় হাঁটবেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন? এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে চারিদিকে। শীঘ্রই মুম্বই বিমান বন্দরে স্বামী, অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

মেট গালায় যাচ্ছেন অন্তঃসত্ত্বা দীপিকা?
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেট গালার লাল গালিচায় হাঁটবেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন? এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে চারিদিকে। শীঘ্রই মুম্বই বিমান বন্দরে স্বামী, অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তা থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। আজ অর্থাৎ ৪ মে (ভারতীয় সময় অনুযায়ী অবশ্য ৫ মে) আয়োজিত হবে বিশ্বের অন্যতম প্রখ্যাত ফ্যাশন অনুষ্ঠান। বিশ্বের তাবড় তারকারা অংশ নেন এই অনুষ্ঠানে। তাঁদের সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। এই মঞ্চে অন্তঃসত্ত্বা দীপিকার ফ্যাশন স্টেটমেন্ট কী হয়, তা জানতে আগ্রহী দর্শক। গত বছর মেট গালার লাল গালিচায় অন্তঃসত্ত্বা অবস্থায় হেঁটে তাক লাগিয়েছিলেন কিয়ারা আদবানি। এবার নজর দীপিকার উপর। এ বছর ফ্যাশনের এই মঞ্চে ডেবিউ করছেন করণ জোহর। পোশাকশিল্পী সব্যসাচী নিশ্চিত করেছেন এই খবর। থাকবেন আলিয়া ভাটও। তবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নাকি এ বছর মেট গালায় যাবেন না। তিনি বর্তমানে ব্যস্ত আসন্ন ছবি ‘বারাণসী’র কাজে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ