ঋতব্রতকে ছেড়ে মমতা শিবিরের  দিকে কাজল শেখ? শুরু জল্পনা
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন বীরভূম জেলার হাসন কেন্দ্রের বিধায়ক কাজল শেখের! এমন জল্পনা তৈরি হয়েছে বুধবার বিধানসভায়। এদিন মমতা পন্থী বিধায়করা বিধানসভায় বিজয়া সম্মিলনী করেন। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে মিষ্টি খেয়ে যান কাজল। শোভনদেববাবু বক্তব্য, কয়েকজন বিশ্বাসঘাতক ছাড়া সবাই মমতাকে নেত্রী মানেন। কাজলের বক্তব্য, সৌজন্য সাক্ষাৎ। শোভনদেববাবুর মতো সিনিয়র নেতা মিষ্টি খাইয়েছেন, আমি খেয়েছি। ঋতব্রতপন্থী বিধায়ক আখরুজ্জামান বলেন, কাজল শেখ কোথায় মিষ্টি খেতে গেলেন, সেটা নিয়ে ভাবছি না। ওকে নিয়ে মাথা ঘামাচ্ছি না।

Advertisement

এদিন বিধানসভায় নন্দীগ্রাম ও রেজিনগর উপ নির্বাচনে জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন মমতাপন্থী তিন বিধায়ক অশোক দেব, আব্দুল মতিন ও মতিবুর রহমান। মমতাপন্থীরা যখন কেউ নেই, তখন এই তিনজন কেন বিজেপি বিধায়কের শপথে হাজির হয়ে গেলেন? ভুল বোঝাবুঝির ফলে এটি হয়েছে বলে পরে ব্যাখ্যা করেন কুণাল ঘোষ।
এদিকে নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার আগে হরিয়ানা সীমান্তে নথি চুরির চেষ্টার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যদি এফআইআর করেন বিরোধী দলনেতা, তাহলে সিআইডি তদন্ত করতে দেব। এনিয়ে ঋতব্রত জানিয়েছেন, রাজ্য পুলিশে অভিযোগ জানানো হচ্ছে।