Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছে জাদু?

জাদুকে নিশ্চয়ই মনে রয়েছে? ‘কোই... মিল গ্যায়া’ ছবিতে এই এলিয়েন চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। তাকে ফের পর্দায় দেখতে উৎসুক অনুরাগীরা।

ফিরছে জাদু?
  • ৭ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

জাদুকে নিশ্চয়ই মনে রয়েছে? ‘কোই... মিল গ্যায়া’ ছবিতে এই এলিয়েন চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। তাকে ফের পর্দায় দেখতে উৎসুক অনুরাগীরা। সেই ইচ্ছাই পূরণ করতে চলেছেন হৃতিক রোশন। ‘কৃষ ৪’ ছবির হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর। চলতি বছরের শুরুতেই রাকেশ রোশন ব্যাটন তুলে দিয়েছেন হৃতিকের হাতে। তাই নিজের মতো করে ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির গল্প সাজাচ্ছেন হৃতিক। সূত্রের খবর, জাদুকে আবারও পর্দায় ফিরিয়ে আনতে চান তিনি। যদিও এখনও বিষয়টিতে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। ‘কৃষ ৪’-এর জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। এই ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃতিক। পাশাপাশি থাকবেন তিনজন নায়িকা। শোনা যাচ্ছে, রেখা, প্রীতি জিন্টা ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন। ২০২৬ সাল থেকে শুরু হবে শ্যুটিং। হৃতিক অবশ্য এখন ব্যস্ত ‘ওয়ার ২’ ছবির জন্য। জুনিয়র এনটিআরের সঙ্গে তাঁর দ্বৈরথ পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এই ছবির জন্য আলাদা আলাদা প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ