Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

প্রচুর প্রোটিন, তাই বলে যতখুশি ডাল খাবেন!

ডালকে বলা হয় ‘পুওর ম্যানস মিট’ অর্থাৎ গরিব মানুষের মাংসের বিকল্প খাদ্য।

প্রচুর প্রোটিন, তাই বলে যতখুশি ডাল খাবেন!
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ডালকে বলা হয় ‘পুওর ম্যানস মিট’ অর্থাৎ গরিব মানুষের মাংসের বিকল্প খাদ্য। কারণ মাংসে যে পরিমাণ প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, ডালে তার কোনও অংশে কম তো থাকে না। দামও তুলনায় কম। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় মোট ক্যালোরির ৩০ ভাগ আসা দরকার প্রোটিন থেকে। ডালের প্রোটিনে মিথিওনিন এবং সিস্টিন বাদে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের সবগুলোই পাওয়া থাকে। অবশ্য অঙ্কুরিত ডালে কিন্তু সেই দু’টিও পাওয়া যায়। ডালে প্রচুর আয়রন থাকার জন্য অ্যানিমিয়া রোগীকে নিয়মিত ডাল খেতে বলা হয়। তবে যে কোনও  ডালই বায়ুবর্ধক, হজম হতে সময় নেয়। তাই পরিমিত পরিমাণেই ডাল খাওয়া উচিত। সব ডালই ভালো। ভালো যে কোনও ধরনের  ছোলার ডাল। প্রোটিন ছাড়াও থাকে প্রচুর ভিটামিন, মিনারেলস, ফাইবার ইত্যাদি। তবে খেতে হবে অল্প পরিমাণে, তা না হলে রক্তে অক্সালিক অ্যাসিড বেড়ে গিয়ে স্টোন হতে পারে কিডনি এবং মূত্রনালীতে!

Advertisement

মাথায় রাখুন আরও কিছু বিষয়:
• ডালের ট্রিপসিন ইনহিবিটর যৌগটি হজমকার্যে এবং দেহের নানা খনিজ পদার্থ শোষণে বাধা দেয়। তবে গরম জলে ডালকে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখলে এরা নিষ্ক্রিয় হয়ে যায়।
• রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তবে মসুর ডাল, মটর ডাল, মটরশুঁটি, রাজমা খাবেন না। এগুলো পিউরিন যুক্ত খাদ্য। ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়।
• সব ডালে সব ধরনের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে না, তাই ডাল খাবেন মিলিয়ে মিশিয়ে। 
• প্রচুর ক্ষতিকর রং এবং কীটনাশক মেশানো হচ্ছে আজকাল ডালে। তাই জলে ভালো করে ধুয়ে তারপর রান্না করবেন।
মনে রাখবেন:
প্রতিদিন খাবার পাতে এক কাপ (২০০ মিলি) ডাল অবশ্যই রাখবেন।
লিখেছেন: ডাঃ অমিতাভ ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ