Bartaman Logo
৯ জুন, ২০২৬

কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল? জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল

কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল? জল্পনা তুঙ্গে
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল? রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, সঞ্জীববাবুকে প্রার্থী করতে চেয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় পার্টির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। আপাতত রাজ্য বিজেপির সেই সুপারিশ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিবেচনাধীন রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বিজেপি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারপরই বাংলার বাকি আসনগুলিতে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে।

Advertisement

বিশিষ্ট এই অর্থনীতিবিদকে কোন কেন্দ্রে প্রার্থী করার জন্য সুপারিশ করা হয়েছে, তা নিয়ে চর্চা রয়েছে। রাজ্য বিজেপির একটি সূত্রে দাবি করা হয়েছে যে, তাঁকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে প্রার্থী করার ব্যাপারে আগ্রহী দলীয় নেতৃত্ব। এব্যাপারে সঞ্জীববাবুরও প্রাথমিক সম্মতি মিলেছে বলে ওই সূত্রটি দাবি করেছে। এই ইস্যুতে অবশ্য বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। 
রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা শুধু বলেছেন, একজন শীর্ষস্তরের আমলার নাম বাংলার বিধানসভা ভোটে প্রার্থী পদের জন্য সুপারিশ করে দিল্লিতে প্রস্তাব পাঠানো হয়েছে। যতক্ষণ তালিকা প্রকাশ না হচ্ছে, ততক্ষণ ওই শীর্ষ আমলার নাম খামবন্ধই থাকবে। ইতিমধ্যেই দু’দফায় রাজ্যের ২৫৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে একটি তাদের জোটসঙ্গীর। বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়লেও রাজ্যের ৩৮টি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে অন্যতমই হল কৃষ্ণনগর উত্তর কেন্দ্র। তানিয়েই চলছে চর্চা।-ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ