Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোটের আগে গোর্খাল্যান্ড ইস্যু তুলছে বিজেপি?

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ফের গোর্খাল্যান্ডের ইস্যু তুলছে বিজেপি? অর্থাৎ, এবারের নির্বাচনে গেরুয়া শিবিরের নির্বাচনী হাতিয়ার বাংলা ভাগের এজেন্ডাই?

ভোটের আগে গোর্খাল্যান্ড ইস্যু তুলছে বিজেপি?
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ফের গোর্খাল্যান্ডের ইস্যু তুলছে বিজেপি? অর্থাৎ, এবারের নির্বাচনে গেরুয়া শিবিরের নির্বাচনী হাতিয়ার বাংলা ভাগের এজেন্ডাই? আপাতত এপ্রশ্নে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। কারণ বৃহস্পতিবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠক করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। রাজনৈতিক সূত্রের দাবি, ওই বৈঠকে অবধারিতভাবেই গোর্খাল্যান্ডের প্রসঙ্গ উঠেছে। যদিও গোর্খাল্যান্ড ইস্যুতে নির্দিষ্ট করে কোনো মন্তব্য করেননি রাজু বিস্তা। তবে তিনি এক ইঙ্গিতপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, দার্জিলিং সহ পাহাড়, তরাই, ডুয়ার্সের যাবতীয় রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। ফলে স্বাভাবিক কারণেই এসংক্রান্ত বিষয়ে তীব্র চর্চার শুরু হয়েছ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ