Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরাকে ন’বছরে পা দিলেই বিয়ে মেয়েদের, নয়া আইন

বিয়ের ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত? বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, মেয়েদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স কমিয়ে ন’বছর করতে চলেছে ইরাক।

ইরাকে ন’বছরে পা দিলেই বিয়ে মেয়েদের, নয়া আইন
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বাগদাদ: বিয়ের ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত? বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, মেয়েদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স কমিয়ে ন’বছর করতে চলেছে ইরাক। কট্টরপন্থী শিয়া সমর্থিত দলগুলির চাপে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ব্যক্তিগত আইনে একগুচ্ছ সংশোধনের উদ্যোগ নিয়েছে ইরাকি প্রশাসন। সেই প্রস্তাব ইতিমধ্যে পেশ করা হয়েছে সংসদে। যেখানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়। কট্টরপন্থীদের প্রস্তাব আইনে পরিণত হলে বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও শিশুর হেফাজত সংক্রান্ত যাবতীয় অধিকারও হারাবেন মহিলারা।
Advertisement
বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক মহিলা ও শিশু অধিকার সংস্থাগুলি। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রস্তাবিত নতুন আইনে ইরাকে বাল্য বিবাহের সংখ্যা বৃদ্ধি পাবে। নারী স্বাধীনতার তুলনায় বেশি গুরুত্ব পাবে ধর্মীয় ভাবাবেগ। ইউনিসেফেরে সমীক্ষা বলছে, ইরাকে ২৮ শতাংশ মহিলার ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়।
১৯৫০ সালে ১৮৮ নম্বর আইন করিয়েছিল ইরাকের তৎকালীন আব্দুল-করিম কাশিমের সরকার। বিবাহের ন্যূনতম বয়স থেকে শুরু করে নানান ইস্যুতে মহিলাদের উন্নয়নের অন্যতম হাতিয়ার ছিল এই আইন। মানবাধিকার সংগঠনগুলির দাবি, সেই সময় পশ্চিম এশিয়ার কোনও দেশে এমন ব্যবস্থা ‘নারী প্রগতিশীল’ আইন ছিল না। ওই আইনে স্ত্রী থাকতে কোনও পুরুষের দ্বিতীয় বিয়ের উপরে নিষেধাজ্ঞা ছিল। মুসলিম নন এমন মহিলাকে বিবাহের ক্ষেত্রে কোনওরকম নিষেধ ছিল না। এবার সেই প্রগতিশীল আইনের সংশোধন চাইছে ইরাকের কট্টরপন্থী শিয়া দলগুলি।
Advertisement
সম্পর্কিত সংবাদ