Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

হিজাব ছাড়াই সংগীতানুষ্ঠান! ৭৪ ঘা চাবুকের নিদান ইরানের আদালতের

হিজাব না পরে অনলাইনে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন ইরানের সঙ্গীতশিল্পী পরস্তু আহমেদি। সেই ‘দোষেই’ পরস্তু ও তাঁর আট সহযোগীকে ৭৪ ঘা চাবুক মারার নিদান দিয়েছে কোম শহরের একটি আদালত।

হিজাব ছাড়াই সংগীতানুষ্ঠান! ৭৪ ঘা চাবুকের নিদান ইরানের আদালতের
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: হিজাব না পরে অনলাইনে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন ইরানের সঙ্গীতশিল্পী পরস্তু আহমেদি। সেই ‘দোষেই’ পরস্তু ও তাঁর আট সহযোগীকে ৭৪ ঘা চাবুক মারার নিদান দিয়েছে কোম শহরের একটি আদালত। আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আদালতের এই রায় নিয়ে ফের একবার প্রশ্নের মুখে পড়ল পশ্চিম এশিয়ার দেশটির মানবাধিকার। 

Advertisement

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ২০২৪ সালে ইউটিউবের ওই অনুষ্ঠানে যোগ দেন পরস্তু ও তাঁর সহযোগীরা। তারপরেই তাঁদের বিরুদ্ধে ‘অশ্লীল’ ও ‘অনৈতিক’ কনটেন্ট তৈরির অভিযোগ ওঠে। কোমের আদালত সঙ্গীতশিল্পী ও তার সহযোগীদের চাবুক মারার পাশাপাশি দু’বছর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি সঙ্গীত সংক্রান্ত কোনো অনুষ্ঠানেও যোগ দিতে পারবেন না শিল্পীরা। যদিও আদালতের এই রায় এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। 
পরস্তুর বিরুদ্ধে এই শাস্তির নিদান নিয়ে সরব হয়েছে মার্কিন মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস। সংগঠনের সদস্য বাহার গান্দেহরি বলেছেন, ‘সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে এই রায়ই বলে দিচ্ছে শাসক পরিবর্তন হলেও ইরানে মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ