Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

তুরস্কের ইস্তানবুলের কাছে মারমারা সাগরে দুটি তুরস্কের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ইস্তানবুল উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৩
Prefer us on Google

ইস্তানবুল, ২ সেপ্টেম্বর: তুরস্কের ইস্তানবুলের কাছে মারমারা সাগরে দুটি তুরস্কের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ইস্তানবুল উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।সংঘর্ষে জড়িয়ে পড়া জাহাজ দুটির মধ্যে একটি রাসায়নিকবাহী ট্যাঙ্কার এবং অন্যটি একটি বাল্ক ক্যারিয়ার বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই জাহাজে থাকা ১০ জন নাবিকের এখনও কোনও খোঁজ মেলেনি।

Advertisement

ঘটনার খবর পেয়েই তুরস্কের উপকূলরক্ষী বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। উদ্ধারকাজে একাধিক নৌযান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে মারমারা সাগরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়া, নৌ-চলাচলের পরিস্থিতি অথবা অন্য কোনও কারণ এই সংঘর্ষের কিনা, তা তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে নিখোঁজ নাবিকদের উদ্ধারে জোরকদমে অভিযান চলছে। দুর্ঘটনায় পরিবেশ দূষণ বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ