তেহরান: হরমুজ প্রণালী খোলার দায় আমেরিকার দিকে ঠেলে দিল ইরান। সোমবার ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, আমেরিকা তাদের দাবি মেনে নিলে দু’দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী খুলে দিতে তৈরি। সংবাদসংস্থা এএফপির খবর, পশ্চিম এশিয়ার সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। বাকেই সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী খোলা সহ যাবতীয় সমস্যার সমাধান নির্ভর করছে আমেরিকার উপর। সূত্রের খবর, ইরান সামগ্রিকভাবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পুরোপুরি বন্ধের পক্ষপাতী। কিন্তু সেজন্য আমেরিকার কাছে একগুচ্ছ শর্ত রেখেছে তারা।
Advertisement



