আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯
  • ২ নভেম্বর, ২০২৬ ১০:১১
Prefer us on Google

ফ্লোরিডা, ২ সেপ্টেম্বর:  ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো ফ্লোরিডা। ছোট বাণিজ্যিক বিমান লিয়ারজেট ৬০ ফ্লোরিডার উপর দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। ৩৫ হাজার ফুট থেকে তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিমানে পাইলট বিমান কর্মীসহ ৯ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। 

Advertisement

মার্কিন পরিবহন সচিব সিন ডাফ, ভয়াবহ এই দুর্ঘটনায় শোকবার্তা জানিয়ে বলেন, বিমানটি টেক্সাসের অস্টিন বার্ডস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামায় যাচ্ছিল। কিন্তু ফ্লোরিডার পাম বিচ কাউন্টির উপর দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরে সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় একটি গাড়ির ভেতর থেকে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ক্যামেরা বন্দী করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান ডিজিটাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে মিসাইল এর গতিতে বিমানটি এসে মুখ থুবড়ে পড়ল ফুল ফ্লোরিডার মাটিতে। এবং সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হলো গোটা এলাকা। 

দুর্ঘটনাটির ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। প্রকাশ্যে এসেছে তাদের শেষ মুহূর্তের কথাবার্তা। পাইলট দুর্ঘটনার সময় এটিসি কে জানাচ্ছিলো '৭২২ ব্রাভো ডেল্টা.. আমরা ৮ হাজার ফুট নিচে নামছি, মেডে, মেডে! আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছি'। এরপরই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা।