Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকাকে চ্যালেঞ্জ? নতুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দেখাল ইরান

আমেরিকাকে চ্যালেঞ্জ? নতুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দেখাল ইরান
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেহরান: তৃতীয় ভূর্গভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ্যে আনল ইরান। সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে আলোচনায় বসতে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সমস্ত পরমাণু অস্ত্র সমর্পণ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কথায় যে তারা পাত্তা দিচ্ছে না, তা আগেই স্পষ্ট করেছিল ইরান। এবার এক ধাপ এগিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারের ছবি প্রকাশ্যে এনে পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রাখল তারা। ইরানের রেভলিউশনারি গার্ড (আইআরজিসি) এই সম্ভারের নাম দিয়েছে ‘মিসাইল সিটি’। সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ৮৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মাটির নীচে থরে থরে রাখা রয়েছে বিভিন্ন রেঞ্জের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি ইজরায়েলের বিরুদ্ধে হামলায় ওই ধরনের ক্ষেপণাস্ত্রই ব্যবহার হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে, ইরানের শীর্ষ সেনা কম্যান্ডার মেজর জেনারেল মহম্মদ হোসেন বাঘেরি ও আইআরজিসির বায়ুসেনার প্রধান আমির আলি হাজিজাদেহ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পরিদর্শন করছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ