Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলার চেষ্টা ইরানের, অভিযোগ

ইরানকে ‘শিক্ষা’ দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলার চেষ্টা ইরানের, অভিযোগ
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানকে ‘শিক্ষা’ দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপকূলে দিকে যাওয়ার সময় আরব সাগরে আমেরিকার যুদ্ধজাহাজে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। মার্কিন সেনার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের নৌসেনার এয়ারক্র্যাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও ইরান উপকূল থেকে ৫০০ মাইল দূরে অবস্থান করছে। মঙ্গলবার ইরানের পাঠানো একটি ‘আনম্যানড’ ড্রোন জাহাজটির দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছিল। তবে, ড্রোনটিকে গুলি করে আগেই ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।

Advertisement

এদিকে, আমেরিকায় নথিভুক্ত একটি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানের সেনার দুটি বোট সেটিকে আটকায় বলে অভিযোগ উঠেছে। জাহাজ দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং মার্কিন বায়ুসেনা ওই ট্যাংকার জাহাজটিকে ‘এসকর্ট’ নিরাপদ জায়গায় নিয়ে আসে। ওই মুখপাত্র আরও জানিয়েছেন,ইরান যে কতটা আগ্রাসী, তা এদিনের ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় কোনোরকম হেনস্তা আমেরিকা

মেনে নেবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ