Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাই সাইকেলে ইকবাল, হেলিকপ্টার দেখে হাত নেড়ে দিদিকে অভিবাদন

দাদা আমি কি মাঠের ভিতরে ঢুকতে পারব?’ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে হেঁটে পাঁচলা মোড়ের দিকে যাওয়ার সময় এই প্রশ্নে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল ট্রাই সাইকেলে বসা এক যুবকের দিকে।

ট্রাই সাইকেলে ইকবাল, হেলিকপ্টার দেখে হাত নেড়ে দিদিকে অভিবাদন
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া : ‘দাদা আমি কি মাঠের ভিতরে ঢুকতে পারব?’ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে হেঁটে পাঁচলা মোড়ের দিকে যাওয়ার সময় এই প্রশ্নে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল ট্রাই সাইকেলে বসা এক যুবকের দিকে। তাঁর দিকে তাকানোর পর বললেন, ‘দাদা আমার নাম শেখ ইকবাল। পাঁচলার মেজুট্টিতে বাড়ি। দিদিকে দেখার খুব ইচ্ছে। কিন্তু ভিতরে ঢুকতে পারছি না।’ তাঁকে বলা হল, ভাই তুমি এইভাবে সভাস্থলে ঢুকতে পারবে না। তুমি উত্তর দিক দিয়ে মাঠে ঢোক। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন। তখন তুমি তাঁকে দেখতে পাবে। সে কথা শোনার পর ইকবাল নিজের ট্রাই সাইকেলে নিয়ে মাঠের সামনের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর মাঠের উত্তর দিক দিয়ে মাঠে প্রবেশের পর দেখা গেল, মাঠের এককোণে ট্রাই সাইকেলে বসে ইকবাল। কাছে যেতেই হেসে বললেন, ‘দাদার কাছে থাকি। কোনো কাজ করতে পারি না। দিদি সকলের পাশাপাশি আমারও অনেক উপকার করেছেন। আমার বাড়ি হয়েছে। সরকারের পক্ষ থেকে এই ট্রাই সাইকেল আমাকে দিয়েছে। দিদিকে খুব ভালোবাসি। তাই দেখতে এসেছি। ওঁর কথা শুনতে এসেছি।’ ইকবাল জানান, সকালে বাড়ি থেকে খেয়ে ট্রাই সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। ভিড়ের কারণে দিদিকে দেখতে না পেলেও নিরাশ হননি। অনেক্ষণ অপেক্ষার পর হেলিকপ্টার আসে। তারপর দিদিকে হাত নেড়ে অভিভাদন জানিয়েছেন। বলেন, ‘এখানে বসে দিদির কথা পুরোটা শুনেছি। এবার বাড়ি ফিরব। আগেও একবার এই মাঠেই দিদিকে দেখতে এসেছিলাম। সেবার মুখোমুখি দেখা পেয়েছিলাম।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ