Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ই-প্রেসক্রিপশনে চিকিত্সা শিলিগুড়ি জেলা হাসপাতালে

ই-প্রেসক্রিপশনে চিকিত্সা শিলিগুড়ি জেলা হাসপাতালে
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য তৈরি হবে ই-পোর্টাল। ই-প্রেসক্রিপশনে চলবে চিকিৎসা। যে রোগীর যা প্রয়োজন হবে, সেই অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে ই-প্রেসক্রিপশন। যার ফলে চিকিৎসা পরিষেবা আরও সুদৃঢ় হবে বলে দাবি  কর্তৃপক্ষের। মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এমনটাই জানান রাজ্য সরকারের প্রতিনিধি তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি দাবি করেন, চিকিৎসা প্রক্রিয়াকে আরও উন্নত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও শিলিগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। বৈঠকে গৌতমবাবু ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ, শিলিগুড়ির মহকুমা শাসক অবধ সিনহাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক সহ অন্যান্যরা। এদিন বৈঠক শেষে শিলিগুড়ি হাসপাতালের একটি উল্লেখজনক সফল চিকিৎসা সম্পর্কে জানান মেয়র। তিনি দাবি করেন, বছর চারেকের একটি শিশু গতবছর জুলাই মাসে কাওয়াসাকি নামক জটিল রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়। ওই রোগের সঠিক সময়ে চিকিৎসা না হলে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এর থেকে বাঁচাতে যে ইনজেকশন প্রয়োজন, তার দাম আশি হাজার টাকা ছিল। শিশুটির অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালের তরফে দ্রুত সেই ইনজেকশনের ব্যবস্থা করে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবারে রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই শিশুটির জন্য ব্যবহৃত ইঞ্জেকশনের দাম রোগী কল্যাণ সমিতির তরফে দেওয়া হবে।
Advertisement
গৌতমবাবু বলেন, আমাদের এই হাসপাতালে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আমরা ডিজিটাল পদ্ধতিকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছি।
সম্পর্কিত সংবাদ