Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২০২৫ আইপিএলে প্রথম সুপার ওভার, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী দিল্লি

২০২৫ আইপিএলে প্রথম সুপার ওভার, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী দিল্লি
  • ১৬ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

দিল্লি: হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ী দিল্লি, সুপার ওভারে বশ মানল রাজস্থান। আইপিএল-এর ৩২তম ম্যাচে বুধবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দিল্লিতে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথম ব্যাট করতে নেমে রয়্যালসকে ১৮৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় অক্ষররা। দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অভিষেক। জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ তে আটকে যায় সঞ্জুরাও। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে রাজস্থান ব্যাট করতে নেমে ১২ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় দিল্লির সামনে। ৪ বলেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ