চেন্নাই: শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে ৫০ রানে জিতল বেঙ্গালুরু। এদিন শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় সিএসকে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে তারা। এম এ চিদম্বরম স্টেডিয়মে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক। কিন্তু দিনের শেষে দেখা গেল তাঁর এই সিদ্ধান্ত দলের জন্য খুব একটা লাভজনক হল না। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে আরসিবি। পাতিদার সর্বোচ্চ ৫১ রান করেন। চেন্নাইয়ের নূর আহমেদ একাই তিনটে উইকেট নেন।



