Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ওভারে চরম নাটক! রাজস্থানের বিপক্ষে ২ রানে জয়ী লখনউ

রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল লখনউ সুপার জায়েন্টস। আইপিএল-এর ৩৬তম ম্যাচে শনিবার মুখোমুখি হয় লখনউ সুপার জায়েন্টস ও রাজস্থান রয়্যালস।

শেষ ওভারে চরম নাটক! রাজস্থানের বিপক্ষে ২ রানে জয়ী লখনউ
  • ১৯ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

জয়পুর: রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল লখনউ সুপার জায়েন্টস। আইপিএল-এর ৩৬তম ম্যাচে শনিবার মুখোমুখি হয় লখনউ সুপার জায়েন্টস ও রাজস্থান রয়্যালস। জয়পুরে খেলা এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ। প্রথম ব্যাট করতে নেমে রাজস্থানকে ১৮১ রানের লক্ষ্য ছুড়ে দেয় পন্থরা। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন মার্করাম। জবাবে ব্যাট করতে নেমেল ১৭৮-এ আটকে যায় রাজস্থান রয়্যালস। কাজে এল না জয়সওয়ালের ঝোড়ো ৭৪ রানের ইনিংস। ৩ উইকেট পকেটে পুরে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন আবেশ খান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ