আইপিএলই সেরা, বললেন অজি কোচ
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিডনি: আগামী এক বছরে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিৱয়া। অংশ নেবে সাদা বলের ক্রিকেটে ১৪টি ম্যাচেও। এই ব্যস্ত সূচির মধ্যে কি আইপিএলে নামতে পারবেন ট্রাভিস গ্রিন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডরা? নাকি তাঁদের বারণ করা হবে কোটিপতি লিগে নামতে? বিশেষ করে আইপিএলের আগে পরে যখন পাঁচ টেস্টের সিরিজে নামবে অস্ট্রেলিয়া? এই প্রসঙ্গেই প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আইপিএল আমাদের অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরই অঙ্গ। টি-২০ ক্রিকেটে এটাই সেরা প্রতিযোগিতা। তবে আমাদের ভারসাম্য রাখতে হবে।’ আসলে ভারতে খেললে পেসারদের উপরে কতটা চাপ পড়বে, সেটা নিয়েই চিন্তায় অজিরা। তবে আইপিএলে কামিন্সদের খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি অজি কোচ।

Advertisement