Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে রাজস্থানের কাছে ৪০ রানে হারল লখনউ

পয়েন্ট তালিকায় আরও পিছয়ে পড়ল লখনউ সুপার জায়ান্টস। বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৪০ রানে ধরাশায়ী হলেন তারা।

ঘরের মাঠে রাজস্থানের কাছে ৪০ রানে হারল লখনউ
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

লখনউ, ২২ এপ্রিল: পরপর চারটি ম্যাচে হার। পয়েন্ট তালিকায় আরও পিছয়ে পড়ল লখনউ সুপার জায়ান্টস। বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৪০ রানে ধরাশায়ী হলেন তারা। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১১৯ রানেই অল আউট হয়ে গেল ঋষভ পন্থ ব্রিগেড।

Advertisement

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। মাত্র ৩২ রানের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট যখন যায় তখন স্কোর বোর্ডে ৯ ওভারে ৬২ রান। ২০ রান করেন অধিনায়ক পরাগ। একটা সময় মনে হয়েছিল দেড়শোর গণ্ডি হয়তো টপকাতে পারবে না রাজস্থান। এই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাদেজা। ২৯ বলে অপরাজিত ৪৩ রানের ঝকঝকে ইনিংস উপহার করেন তিনি। ২০ রান করেন ফেরিইরা। শুভম ১৯ রানে অপরাজিত থাকেন। 

জবাবে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। শুরুটা ভালো করেন মিচেল মার্শ ৪১ বলে ৫৫ রানে আউট হন। তবে আয়ূষ, ঋষভ পন্থ ও আইডেন মার্করাম খাতা না খুলেই ডাগ-আউটে ফেরেন। এর পরে পুরান (২২) এবং হিম্মত সিং (১৫) ছাড়া লখনউয়ের আর কেউ ১০ রানের গণ্ডি পার করতে পারেনি। যার ফলে ১৮ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায় লখনউ।

Advertisement
সম্পর্কিত সংবাদ