Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতের কাছেও হারল কেকেআর

পাঁচ ম্যাচে জয় না পাওয়ার দুঃস্বপ্ন ভুলে আমেদাবাদে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে কলকাতা। এমনই আশা ছিল নাইট ভক্তের। কিন্তু কোথায় কী!

গুজরাতের কাছেও হারল কেকেআর
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

আমেদাবাদ, ১৭ এপ্রিল: লড়াই করেও শেষরক্ষা হল না। ষষ্ঠ ম্যাচের পরেও জয় অধরাই রইল কলকাতা নাইট রাইডার্সের। শুক্রবার আমেদাবাদে শাহরুখ খানের দলকে ৫ উইকেটে হারল গুজরাত টাইটান্স। সেইসঙ্গে প্লে-অফে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে গেল রাহানে বাহিনী। সবরমতীতে সলিল সমাধি ঘটল লাখো সমর্থকের স্বপ্ন।

Advertisement

পাঁচ ম্যাচে জয় না পাওয়ার দুঃস্বপ্ন ভুলে এদিন আমেদাবাদে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে কলকাতা। এমনই আশা ছিল নাইট ভক্তের। কিন্তু কোথায় কী!  টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা। গোল্ডেন ডাকে’ই প্যাভিলিয়নে ফিরে যান রাহানে। ভক্তদের হতাশ করেছেন রঘুবংশী (৮) এবং সেইফার্ট (১৯)। যার ফলে ৬ ওভার শেষে ৩ উইকেটে স্কোর দাঁড়ায় ৩৭। এই পরিস্থিতিতে হাল ধরেন গ্রিন। তাঁর ৫৫ বলে ৭৯ রানের সৌজন্যে ১৮০ রানের লক্ষ্যমাত্রা স্থির করে নাইটরা। 

রান তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাটে ঝড় তোলে গুজরাত। ৫০ বলে ৮৬ রান করে দলকে শক্ত মাটির উপরে দাঁড় করিয়ে দেন শুভমন। তিনি ফিরে যাওয়ার পরে ব্যাটিং দুর্বলতা দেখা গেলেও গুজরাতের জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না দর্শকদের মধ্যে। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত (১৮১-৫)।

Advertisement
সম্পর্কিত সংবাদ