Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল ২০২৬: প্রথম কয়েকটি ম্যাচে নেই কামিন্স, ঈশানের কাঁধে হায়দরাবাদের দায়িত্ব

অজি তারকা কামিন্স চোটে ভুগছেন। কোটিপতি লিগে প্রথম কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে কামিন্সের বিকল্প অধিনায়ক হিসেবে ঈশানকে বেছে নিল সানরাইজার্স কর্তৃপক্ষ

আইপিএল ২০২৬: প্রথম কয়েকটি ম্যাচে নেই কামিন্স, ঈশানের কাঁধে হায়দরাবাদের দায়িত্ব
  • ১৮ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৮ মার্চ: ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ছাব্বিশের আইপিএলে বড় দায়িত্ব পেলেন ঈশান কিষান। প্যাট কামিন্সের অবর্তমানে তাঁর কাঁধে দলের নেতৃত্বভার তুলে দিল সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।

Advertisement

অজি তারকা কামিন্স চোটে ভুগছেন। কোটিপতি লিগে প্রথম কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে কামিন্সের বিকল্প অধিনায়ক হিসেবে ঈশানকে বেছে নিল সানরাইজার্স কর্তৃপক্ষ। বুধবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করল তারা।

একটা সময় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন অভিষেক শর্মা। কিন্তু টি-২০ বিশ্বকাপে ভক্তদের কার্যত হতাশ করেছেন এই বাঁ-হাতি ওপেনার। তাই ঈশানের উপর ভরসা রাখতে চলেছে সানরাইজার্স দল। বিশ্বকাপের আসরে টিম ইন্ডিয়াকে ভরসা জুগিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ