Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে ৪৪ রানে জয় হায়দরাবাদের

ঘরের মাঠে ৪৪ রানে জয় হায়দরাবাদের
  • ২৩ মার্চ, ২০২৫ ২২:০৩
Prefer us on Google

হায়দরাবাদ: শেষরক্ষা হল না। ৪৪ রানে হায়দরাবাদের কাছে হার মানতে হল রাজস্থানকে। রবিবার টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত শেষপর্যন্ত ভুল প্রমাণিত হয়। ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো জ্বলে ওঠে সানরাইজার্স। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ের উপরে ভর করে রানের পাহাড় গড়ে তারা। ব্যাটে ঝড় তোলেন ঈশান কিসান। ৪৭ রানে অপরাজিত ১০৬ রানের ইনিংস উপহার দেন তিনি। ঝুলিতে ছিল ১১টা চার এবং ছ’টা ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন ট্রাভিস হেড। তাঁর ব্যাট থেকে উঠে এলো ৬৭ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে হায়দরাবাদ। তুষার দেশপাণ্ডে তিনটি উইকেট নেন। দু’টি উইকেট নিয়েছেন থিকশানা। সন্দীপ শর্মা একটি উইকেট পেয়েছেন।

Advertisement

প্রতিপক্ষের দেওয়া ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা নড়বড়ে হয় রাজস্থানের। দ্বিতীয় ওভারে জো‌ড়া উইকেট হারায় তারা। স্কোর বোর্ডে তখন ১.৫ ওভারে ২৪/৪। তৃতীয় উইকেট পড়ে দলের ৫০ রানে। ১১ রানে প্যাভিলিয়নে ফিরে যান নীতীশ রানা। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন সঞ্জু ও ধ্রুব। ব্যক্তিগত ৭০ রানে সঞ্জু আউট হন। তখন দলের সংগ্রহ ১৩.৬ ওভারে ১৬১ রান। এর কিছুক্ষণ পরে ফিরে যান ধ্রুব জুরেলও। এর পরে হেটমেয়ার ফিরে যান ৪২ রানে। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ ২৪২ রান। শুভম দুবে ৩৪ রান ও আর্চার ১ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ