Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের ঝোড়ো সেঞ্চুরি, গুজরাতকে হারিয়ে আশা জিইয়ে রাখল রাজস্থান

ঘরের মাঠে জ্বলে উঠল রাজস্থান। সোমবার গুজরাতকে আট উইকেটে হারিয়ে দিল তারা। এদিনের আলোচনার কেন্দ্রে বৈভব। সব আলো তাঁরই দিকে। ৩৮ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন বছর চোদ্দর এই তরুণ তুর্কি।

বৈভবের ঝোড়ো সেঞ্চুরি, গুজরাতকে হারিয়ে আশা জিইয়ে রাখল রাজস্থান
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০০:০৪
Prefer us on Google

জয়পুর: অবশেষে জয়ের মুখ দেখল রাজস্থান। সোমবার ঘরের মাঠে জ্বলে উঠল তারা। সোমবার গুজরাতকে হারিয়ে দিল আট উইকেটে। এদিনের আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। সব আলো তাঁরই দিকে। ৩৮ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন বছর চোদ্দর এই তরুণ তুর্কি। ম্যাচের সেরাও তিনি। বৈভবকে যোগ্য সঙ্গত দেন যশস্বী। ৭০ রান করে শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন রাজস্থানের এই ওপেনার। যার দৌলতে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫.৫ ওভারেই ২১০ রানের লক্ষ্য ভেদ রাজস্থানের। সেইসঙ্গে অঙ্কের নিরিখে প্লে-অফের আশা জিইয়ে রাখল তারা। 

Advertisement

চলতি মরশুমে কোনওকিছুই রাজস্থানের পক্ষে যাচ্ছে না। কিন্তু এদিন অন্য রূপে ধরা দিল তারা। ঘরের মাঠে সম্মান রক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে গুজরাত টাইটান্স। ব্যাট হাতে শুরুটা ভালোই করে তারা। এদিনও দুরন্ত ফর্মে শুভমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার। ব্যাটে ঝড় তোলেন শুভমন। ৫০ বলে করেন ৮৪ রান। অপরাজিত ৫০ রানের ইনিংস উপহার দেন বাটলারও। সুদর্শন তোলেন ৩৯ রান। যার দৌলতে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২০৯ রাত তোলে গুজরাত। রাজস্থানের থিকসানা একা দু’টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন আরচার ও সন্দীপ শর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ