মুল্লানপুর (চণ্ডীগড়), ২০ এপ্রিল: চিন্নাস্বামীর বদলা মুল্লানপুরে! রবিবার পাঞ্জাবকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়ে দিল বেঙ্গালুরু। ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ফের জয়ের সরণিতে ফিরল বেঙ্গালুরু।
মুল্লানপুর (চণ্ডীগড়), ২০ এপ্রিল: চিন্নাস্বামীর বদলা মুল্লানপুরে! রবিবার পাঞ্জাবকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়ে দিল বেঙ্গালুরু। ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ফের জয়ের সরণিতে ফিরল বেঙ্গালুরু।
গত ম্যাচে চিন্নাস্বামীতে পাঞ্জাবের সামনে মুখ থুবড়ে পড়েছিল বেঙ্গালুরু। দু’দিনের মধ্যে তারই যেন মধুর প্রতিশোধ নিল কোহলিরা। এদিন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে দিল তারা। ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ ওভার ১ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু। এদিন অপরাজিত ৭৩ রানের বিরাট ইনিংস উপহার দিলেন কোহলি। ব্যাট হাতে ঝড় তোলেন পাদিক্কালও। সংগ্রহ ৬১ রান।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলিরা। শুরুটা মোটামুটি হয় পাঞ্জাবের। তাদের প্রথম উইকেট পড়ে ৪২ রানে। ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রিয়াংশ। আগের ম্যাচগুলিতে ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছেন অধিনায়ক শ্রেয়স। কিন্তু এদিন ঘরের মাঠে ব্যর্থ তিনি। সংগ্রহ মাত্র ৬ রান। বস্তুত বেঙ্গালুরুর বোলিংয়ের সামনে পাঞ্জাবের কোনও প্লেয়ারই ৩৫ রানের গণ্ডি পার করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ রান তোলেন প্রভসিমরণ (৩৩)। যার ফলশ্রুতিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে কিংসরা। শশাঙ্ক সিং (৩১) এবং মার্কো জানসেন (২৫) শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। বেঙ্গালুরুর ক্রুণাল ও সুয়াশের ঝুলিতে যায় দু’টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড।