Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অপরাজেয় জুবিন

জুবিন গর্গ এক আবেগের নাম। সেই আবেগকে শ্রদ্ধা জানাতে সম্প্রতি কলকাতায় ‘অপরাজেয় জুবিন’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজিত হল। বিশিষ্ট মিউজিক কম্পোজার টুনাই দেবাশিস গঙ্গোপাধ্যায়ের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানে কথায়, গানে, কবিতায়, স্মৃতিচারণে জুবিনকে স্মরণ করা হয়।

অপরাজেয় জুবিন
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুবিন গর্গ এক আবেগের নাম। সেই আবেগকে শ্রদ্ধা জানাতে সম্প্রতি কলকাতায় ‘অপরাজেয় জুবিন’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজিত হল। বিশিষ্ট মিউজিক কম্পোজার টুনাই দেবাশিস গঙ্গোপাধ্যায়ের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানে কথায়, গানে, কবিতায়, স্মৃতিচারণে জুবিনকে স্মরণ করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল থার্ড আই। জুবিনকে গানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে সংগীতশিল্পী অন্বেষা, মধুরা, তনিকা, গিটারিস্ট সৌভিক দেব ও সমর্পণ-এর শিল্পীরা। অসমের ভূমিপুত্র সাউন্ড ইঞ্জিনিয়ার বব ফুকান ছিলেন স্মৃতিচারণে। জুবিনের উপর নির্মিত একটি তথ্যচিত্রও দেখানো হয়। জুবিনের গাওয়া ১৬টি অপ্রকাশিত গানের মধ্যে দু’টি গানের আংশিক অংশ শোনানো হয়। অতিথি হিসেবে ছিলেন বাচিকশিল্পী রাজা, সংগীতশিল্পী স্নিগ্ধদেব, উজ্জ্বয়িনী প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ