Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে ৪ বছরে ১.২৩ লক্ষ কোটি টাকা লগ্নি, দাবি

২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত সময়ে বাংলায় লগ্নি প্রস্তাব এসেছে ১ লক্ষ ২৩ হাজার ৩৮৫ কোটি টাকার। একটি সমীক্ষার উপর ভিত্তি করে এই দাবি করেছে এমএসএমই এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল।

রাজ্যে ৪ বছরে ১.২৩ লক্ষ কোটি টাকা লগ্নি, দাবি
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত সময়ে বাংলায় লগ্নি প্রস্তাব এসেছে ১ লক্ষ ২৩ হাজার ৩৮৫ কোটি টাকার। একটি সমীক্ষার উপর ভিত্তি করে এই দাবি করেছে এমএসএমই এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল। তাদের দাবি, এই লগ্নি প্রস্তাব বাস্তবায়িত হলে ৭৫ হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হবে। সেন্টার ফর মনিটরিং অব ইন্ডিয়ান ইকনমির তথ্যের উপর ভিত্তি করে কাউন্সিলের দাবি, ৪২ হাজার ৪৪০ কোটি টাকার লগ্নি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে রাজ্যে। ২৩ হাজার ২৬০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এই চার বছরে বাংলায় সার্বিকভাবে শিল্প বৃদ্ধি পেয়েছে ৭.৩ শতাংশ হারে। তবে উৎপাদন শিল্পের বৃদ্ধির হার তার চেয়েও বেশি, জানিয়েছে তারা। সেই হার ৭.৮ শতাংশ। রাজ্য স্তরে যে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা আছে, তা প্রশাসনিক জটিলতা আলগা করে শিল্পের পথ সহজ করেছে, দাবি করেছে এমএসএমই এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল। তবে তারা জানিয়েছে, রাজ্যের নিজস্ব ডিজিপিতে কৃষিক্ষেত্রের অংশীদারি কমছে, যা চিন্তার বিষয়। আরও বেশি অর্থকরী ফসলে বেশি গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ