Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শুরু হল তদন্ত

অনিয়মের অভিযোগ উঠল সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কাউন্সিলারদের একাংশের থেকে অভিযোগ পেয়ে শুক্রবার ডাইরেক্টরেট অব লোকাল বডিজের দুই আধিকারিক পুরসভায় হানা দেন।

সিউড়ি পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শুরু হল তদন্ত
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অনিয়মের অভিযোগ উঠল সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কাউন্সিলারদের একাংশের থেকে অভিযোগ পেয়ে শুক্রবার ডাইরেক্টরেট অব লোকাল বডিজের দুই আধিকারিক পুরসভায় হানা দেন। তাঁরা একাধিক দপ্তরের নথিপত্র খতিয়ে দেখেন। কাউন্সিলারদের সঙ্গেও কথা বলেন। অভিযুক্ত চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছেন আধিকারিকরা। এনিয়ে কেউই প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না। তবে পুরসভার চেয়ারম্যান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন ছোট ছোট বিষয়ে তদন্তের জন্য আধিকারিকেরা এসেছেন। এর আগেও দু’ বার এধরনের তদন্ত হয়েছিল। তবে, নির্দিষ্ট করে কী কী অভিযোগ তোলা হয়েছে তা জানা নেই। কারা এই অভিযোগ তুলেছেন তাও স্পষ্ট নয়। তবে শুনেছি চার-পাঁচজন কাউন্সিলার ওই অভিযোগ করেছেন। তবে সাংসদ শতাব্দী রায় বলেন, ওই চিঠির স্বাক্ষরগুলির একটিও কোনও কাউন্সিলারের নয়। মনে হচ্ছে ওই চিঠিটাই ভুয়ো। কেউ হয়তো বদমায়েশি করে পাঠিয়েছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব কর বলেন, বড়বাবু ডেকেছেন তাই পুরসভায় এসেছি। শুনেছি বৈঠক আছে। অভিযোগকারী কাউন্সিলারদের তালিকায় কি তিনি রয়েছেন। উত্তরে প্রণববাবু বলেন, আমি পক্ষেও নই, বিপক্ষেও নই। কোনও দিনই সই করিনি। অন্যান্য কাউন্সিলাররাও এ নিয়ে মন্তব্য করেননি। অনেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ