Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেটের দ্বিতীয় পর্বে মুর্শিদাবাদ

ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেটের দ্বিতীয় পর্বে মুর্শিদাবাদ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৫ নভেম্বর থেকে ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র মেনস ক্রিকেট লিগ শুরু হয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে হেরেও নেট রান রেটে কোয়ালিফাই করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। বুধবার মাত্র সাত রানে কোচবিহার জেলার কাছে পরাজিত হল মুর্শিদাবাদ। দ্বিতীয় রাউন্ডের খেলা হবে খড়দহে।
Advertisement
লিগ পর্বে গ্রুপ ‘এ’তে ছিল মুর্শিদাবাদ, বীরভূম ও কোচবিহার জেলা। ২৫ নভেম্বর কোচবিহারের বিরুদ্ধে জয়ী হয় বীরভূম। ২৬ নভেম্বর মুর্শিদাবাদের কাছে পরাজিত হয় বীরভূম। তিনটি দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। বুধবার টসে জিতে মুর্শিদাবাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে কোচবিহার ৯ উইকেটে হারিয়ে ২২৪ রান করে। ২২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মুর্শিদাবাদ ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ২১৭ রান করে। মুর্শিদাবাদের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন তইবুর রহমান। মুর্শিদাবাদের বোলার মেঘবরণ রায় পাঁচটি উইকেট পান। 
মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, প্রত্যেক দল লিগ পর্বে একটি করে জয় পেয়েছে। কিন্তু, নেট রান রেটের বিচারে দ্বিতীয় পর্বে গেল মুর্শিদাবাদ।
সম্পর্কিত সংবাদ