মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ  ৮ ডিসেম্বর থেকে
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, ৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। পাঁচটি রিজিয়নেই ৮ ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। আপাতত বাংলা এবং জীবন বিজ্ঞানের নির্ঘণ্ট দেওয়া হয়েছে। বাকি বিষয়গুলির সূচি পরে জানানো হবে।

Advertisement