Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করল বিসি রায় সোসাইটি

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করল বিসি রায় সোসাইটি
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শনিবার আন্তজার্তিক নারী দিবস পালন করল দুর্গাপুরের বিসি রায় সোসাইটি। মিশন হাসপাতালের সঙ্গে যৌথভাবে দিনটি পালন করল ডঃ বিসি রায় কলেজ অব ফার্মাসি অ্যান্ড এএইচএ ও বিসি রায় অ্যাকাডেমি অব প্রফেশনাল কোর্সেস। ফুলঝোড় ও বিধাননগর দু’টি কলেজ ক্যাম্পাসেই অনুষ্ঠান হয়। তাদের অনুষ্ঠানের থিম ছিল, ‘ফর অল ওমেনস অ্যান্ড গার্লস: রাইটস, ইকোয়ালিটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট’। বিসি রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোনও ভেদ নেই। তিনি মহকাশচারী সুনীতা উ‌ইলিয়ামসের উদাহরণ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নম্রতা পারিধা ও নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ