আন্তর্জাতিক গোঁসাই সম্মেলন: কাল মতুয়া ঠাকুরবাড়িতে শুভেন্দু
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: কাল, রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দেবেন তিনি। মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঠাকুরবাড়িতে আসছেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই তাঁর এই সফর ঘিরে মতুয়াদের মধ্যে উন্মাদনা বাড়ছে। জানা গিয়েছে, মতুয়াদের পক্ষ থেকে একাধিক দাবি দেওয়া তুলে ধরা হবে মুখ্যমন্ত্রীর কাছে। প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। অতীতে একাধিকবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছেন  শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসছেন।

Advertisement

সূত্রের খবর, মতুয়াদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে যেসব দাবি তুলে ধরা হবে, তার মধ্যে অন্যতম মতুয়া গোঁসাই ভাতা চালু, মতুয়া মেলাকে জাতীয় মেলা ঘোষণা। গোঁসাই পরিষদের সম্পাদক ভরত গোঁসাই বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মতুয়া ধর্মের প্রচার করি। আমাদের সেভাবে কোনো অনুদান নেই। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই।’ মতুয়াদের একাংশের অভিযোগ, বিগত দিনে মতুয়াদের উন্নয়নে পর্ষদ গঠিত হলেও তার সুফল পেতে ব্যর্থ তারা। এনিয়েও তাঁরা মুখ্যমন্ত্রীকে আবেদনের প্রস্তুতি নিয়ে রাখছেন। পাশাপশি, ঠাকুরনগর গ্রামীণ হাসপতালের উন্নয়ন, কলকাতার ধর্মতলায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি স্থাপন ও একটি রাস্তা ঠাকুরের নামে করার দাবি রাখতে চলেছেন মতুয়ারা।