Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘উদ্বৃত্ত’ শিক্ষকদের বদলির নতুন নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

রাজ্য সরকারের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক বদলির নতুন নির্দেশিকায় মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

‘উদ্বৃত্ত’ শিক্ষকদের বদলির নতুন নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক বদলির নতুন নির্দেশিকায় মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক-শিক্ষিকাদের উদ্বৃত্ত হিসাবে চিহ্নিত করে বদলির জন্য গত ২৪ জুলাই শিক্ষা দপ্তর যে সংশোধিত আদর্শ কার্যবিধি বা এসওপি জারি করেছিল, তার কার্যকারিতার উপর আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। রাজ্য সরকারের ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা সোমা সর্দার। ২০১৩ সাল থেকে ওই স্কুলে কর্মরত সোমাকে উদ্বৃত্ত দেখিয়ে অন্য স্কুল বেছে নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা দপ্তর। সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্ট। সোমার আইনজীবী উজ্জ্বল রায় জানান, ইংরেজি সব শিক্ষার্থীদের জন্যই একটি আবশ্যিক বিষয় এবং ওই স্কুলে তিনি একমাত্র পাস গ্রাজুয়েট ইংরেজি শিক্ষক। অথচ স্কুলের প্রকৃত শিক্ষক-চাহিদা, ছাত্রসংখ্যা ও বিষয়ভিত্তিক কাজের চাপ বিবেচনা না করেই তাঁকে উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ