Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোগ্রাহী আয়োজন

একগুচ্ছ প্রেমের কবিতা ও গান নিয়ে সম্প্রতি ‘প্রেমের জোয়ারে’ শীর্ষক এক জমজমাট অনুষ্ঠান উপহার দিল ‘সপ্তস্বরা সংগীত শিক্ষায়তন’ সংস্থা

মনোগ্রাহী আয়োজন
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

একগুচ্ছ প্রেমের কবিতা ও গান নিয়ে সম্প্রতি ‘প্রেমের জোয়ারে’ শীর্ষক এক জমজমাট অনুষ্ঠান উপহার দিল ‘সপ্তস্বরা সংগীত শিক্ষায়তন’ সংস্থা। মধুসুদন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মিলিত কণ্ঠে পরিবেশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে’, ‘উতল হাওয়া লাগল’... গানগুলি শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এরপর লোপামুদ্রা মিত্র দরাজ কণ্ঠে শোনালেন ‘সেদিন দুজনে’, ‘বধূ মিছে রাগ করো না’, এবং ‘ও যে মানে না মানা’। মনোময় ভাট্টাচার্যের কণ্ঠে নিবেদিত ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘আজ দখিন পবনে’ গানগুলি প্রশংসনীয়। প্রমিতা মল্লিকের গাওয়া গানগুলি হৃদয়স্পর্শী। সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাওয়া ‘আমার পরাণ যাহা চায়’ গানটি অনুষ্ঠানকে ভরিয়ে তোলে। সুব্রত সেনগুপ্তের কণ্ঠে ভালো লাগে ‘যদি জানতেম আমার’ গানটি। শ্রাবণী সেনের পরিবেশনার ‘সেই ভালো সেই ভালো’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, গানগুলি সকলের ভালো লাগে। অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনার ‘তবু মনে রেখো’ গানটি মনোগ্রাহী। সুমন্ত্র সেনগুপ্ত ও ব্রততী বন্দ্যাপাধ্যায়ের আবৃত্তি অনুষ্ঠানে আলাদা মাত্রা আনে।

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ