Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রিয়ালকে জয় উপহার ইন্তার মিলানের

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২৩ মিনিটের মধ্যেই দু’গোলে লিড নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্কোরশিটে নাম তুলেছেন এমবাপে ও ভালভর্দে

রিয়ালকে জয় উপহার ইন্তার মিলানের
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২৩ মিনিটের মধ্যেই দু’গোলে লিড নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্কোরশিটে নাম তুলেছেন এমবাপে ও ভালভর্দে। এই পর্যন্ত মনে হতেই পারে, হোসে মরিনহোর প্রশিক্ষণে চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত শুরু স্প্যানিশ জায়ান্টদের। তবে এক্ষেত্রে নিজেদের কৃতিত্বের চেয়েও প্রতিপক্ষ ইন্তার মিলানের ব্যর্থতাতেই দু’গোলের লিড নেয় রিয়াল। শেষ পর্যন্ত এই জোড়া ভুলের মাশুল দিতে হয় ইতালিয়ান ক্লাবটিকে। দ্বিতীয়ার্ধে কার্লোস অগাস্তুর লক্ষ্যভেদে ব্যবধান কমলেও, হার এড়াতে পারেনি ইন্তার। ঘরের মাঠে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল রিয়াল। অথচ ম্যাচে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে বিপক্ষের ডেরা থেকে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতেন লাওতারো মার্তিনেজরা।

Advertisement

দিনের অপর ম্যাচে পোর্তোকে ২-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। জোড়া গোলে নায়ক আর্লিং হালান্ড। অন্যদিকে, ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারাল বরুসিয়া ডর্টমুন্ড। বিজয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ সেরহো গুইরাসির। অপর গোলটি আত্মঘাতী।

Advertisement
সম্পর্কিত সংবাদ