নিউ ইয়র্ক: ‘রাখে মেসি, মারে কে!’ লায়োনেল মেসি যেন ইন্তার মায়ামির হ্যামলিনের বাশিওয়ালা। আর্জেন্তাইন মহাতারকার কাঁধে ভর করেই পিছিয়ে পড়া ম্যাচে তিন পয়েন্ট ঘরে তুলল তারা। শুধু তাই নয়, জয়ের বড়ো পুরস্কারও পেল ডেভিড বেকহ্যামের ক্লাব। রবিবার এমএলএসের অ্যাওয়ে ম্যাচে নিউ ইংল্যান্ড রেভিলিউশনকে ২-১ ব্যবধানে হারাল ইন্তার মায়ামি। আসাধারণ গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক এলএমটেন। সেই সুবাদে ২০২৭ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জায়গা করে নিল ইন্তার মায়ামি। পাশাপাশি, মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলেন মেসিরা। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে নিউ ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ৫৮ পয়েন্ট। শীর্ষে ন্যাশভিল (৭৮ পয়েন্ট)।
Advertisement



