ফ্লোরিডা: মেজর লিগ সকারে ফের একবার পয়েন্ট খোয়াল ইন্তার মায়ামি। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে শিকাগো ফায়ার এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন লায়োনেল মেসিরা। ম্যাচের শুরুতেই হোম টিমকে এগিয়ে দেন রবার্ট লিওয়ানডস্কি। দ্বিতীয়ার্ধে মেসির সেন্টার থেকে হেডে দলকে সমতায় ফেরান কাসেমিরো। এরপর ম্যাচে একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল তুলে নিতে ব্যর্থ ইন্তার মায়ামি। উল্লেখ্য, লিগের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে এটি তাদের তৃতীয় ড্র। তার জেরে ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখলেন মেসিরা। আর সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শিকাগো। পরবর্তী ম্যাচে ইন্তার মায়ামির প্রতিপক্ষ লিগ শীর্ষে থাকা ন্যাশভিল।



